☞ প্রশ্ন
বরাবর,
মাননীয় মুফতি সাহেব হুজুর!
তাকবীরে উলার সময় কতটুকু?
কতটুকু সময়ের মধ্যে জামাআতে শরীক হলে তাকবীরে উলা পাওয়ার মধ্যে গণ্য হবে? হাওয়ালাসহ জানালে কৃতজ্ঞ হবো!
প্রশ্নকারী: মাওলানা আবদুল জলীল, মটখোলা, কিশোরগঞ্জ।
উত্তর :
بسم الله الرحمن الرحيم
তাকবীরে উলার ব্যাপারে ৫টি বর্ণনা পাওয়া যায়। সুতরাং এই ৫টি সময়ের মধ্যে জামাআতে শরীক হলেই তাকবীরে উলা পাওয়ার মধ্যে গণ্য হবে।
১। ইমাম তাকবীরে তাহরীমা বলার সাথে সাথেই জামাআতে শরীক হলে।
২। ইমাম ছানা শেষ করার পূর্বে জামাআতে শরীক হলে।
৩। সূরা ফাতিহা শেষ হওয়ার পূর্বে জামাআতে শরীক হলে।
৪। তিন আয়াত শেষ হওয়ার পূর্বে জামাআতে শরীক হলে।
৫। ইমাম রুকুর তাকবীর বলার পূর্বে জামাআতে শরীক হলে।
والله أعلم بالصواب
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. ফতোয়ায়ে শামী, ১/৫২৬ পৃষ্ঠা।
২. ফতোয়ায়ে আলমগীরী, ১/৬৯ পৃষ্ঠা।
৩. ফতোয়ায়ে মাহমুদিয়া, ১/২৫৭ পৃষ্ঠা।
৪. ফতোয়ায়ে তাতার খানিয়া, ১/২৭৩ পৃষ্ঠা।
৫. ফতোয়ায়ে কাসেমীয়া, ১৭৬ পৃষ্ঠা।
৬. হাশিয়াতুত তাহাবী, ১/২৫৮ পৃষ্ঠা।