সালাত/নামায

১৮৮. মুসাফির ইমাম পূর্ণ নামায পড়ালে তার হুকুম সম্পর্কে

☞ প্রশ্ন

বরাবর,

মুহতারাম মুফতি সাহেব!

জানি এ রমযানে রাব্বে কারীমের প্রেমে বিভোর হয়ে ইবাদত-বন্দেগিতে নিয়োজিত আছেন। সুতরাং এ মূল্যবান মুহূর্তে আপনাকে বিরক্ত করা সমুচিত হবে না। তারপরও একটি সমস্যার কারণে বিরক্ত করতেই হলো। ক্ষমার দৃষ্টিতে দেখবেন!

যাই হোক, সমস্যাটা হলো—আমার মহল্লার একটি মসজিদে একজন মুসাফির আলেম যোহরের নামাযে কসর না করে পূর্ণ নামাযই পড়ায়! বিষয়টা আমি জানতে পেরে সকলকে নামায দোহরানোর কথা বলি। কিন্তু মুসাফির আলেম বলল যে নামায হয়ে গেছে, দোহরানোর কোনো প্রয়োজন নেই। সঠিক সমাধানের জন্য আমরা উভয়ে আপনার কাছে ফতোয়ার আবেদন করছি। মেহেরবানী করে হাওয়ালাসহ সমাধান দিলে অনেক কৃতজ্ঞ হবো!

প্রশ্নকারী: মুফতি নুরুল্লাহ (মুকিম), মাওলানা আব্দুল্লাহ (মুসাফির), কিশোরগঞ্জ, বাংলাদেশ।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

মুসাফির ব্যক্তির জন্য চার রাকাত বিশিষ্ট ফরয নামাযে কসর করা তথা দুই রাকাত আদায় করা ওয়াজিব। ইচ্ছাকৃতভাবে চার রাকাত আদায় করলে নামায হবে না। আর যদি অনিচ্ছাকৃতভাবে ইমাম পূর্ণ নামায আদায় করে ফেলে এবং দ্বিতীয় রাকাতে বৈঠক করে থাকে, তাহলে সিজদায়ে সাহুর মাধ্যমে ইমামের নামায আদায় হয়ে যাবে। তথা প্রথম দুই রাকাত ফরয ও অবশিষ্ট দুই রাকাত নফল হিসেবে গণ্য হবে। কিন্তু এ অবস্থায় সিজদায়ে সাহু আদায় না করলে পুরো চার রাকাতই নফল হয়ে যাবে। প্রথম অবস্থায় শুধু মুক্তাদীদের নামায দোহরানো ওয়াজিব হবে। কিন্তু দ্বিতীয় অবস্থায় ইমাম মুক্তাদী সকলের নামায দোহরানো ওয়াজিব হবে।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. আল কুরআন: সূরা আন-নিসা, ১০১ নং আয়াত।

২. ফতোয়ায়ে শামী, ২/১২৩ পৃষ্ঠা।

৩. ফতোয়ায়ে আলমগীরী, ১/১৭৪ পৃষ্ঠা।

৪. ফতোয়ায়ে মাহমুদিয়া, ৭/১৬১ পৃষ্ঠা।

৫. ফতোয়ায়ে রহমানিয়া, ১/৩৬২ পৃষ্ঠা।

৬. ফতোয়ায়ে দারুল উলূম, ৪/৪৭৬ পৃষ্ঠা।

৭. আহসানুল ফতোয়া, ৪/৭৭ পৃষ্ঠা।

৮. বেহেশতী জেওর, ২/২৩৬ পৃষ্ঠা।

৯. দুররুল মুখতার, ১/৫৬২ পৃষ্ঠা।

s

Related Articles

Leave a Reply

Back to top button