শরয়ী হুকুম আহকাম

১৮৩. লজ্জাস্থান ও বগলের পশম সম্পর্কে

☞ প্রশ্ন

জনাব মুফতি সাহেব!

বিনীতভাবে জানতে চাচ্ছি যে, পুরুষ এবং মহিলাদের নাভি এবং বগলের নিচের পশম কত দিন পর্যন্ত রাখা যাবে?

এবং কতদিন পরপর কাটতে হবে?

মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে নামায, রোযা, অর্থাৎ শরিয়তের কোনো বিধি-বিধান পালন করলে কবুল হবে কিনা?

প্রশ্নকারী: মাওলানা আ: হামীদ মৃধা শামীম, দারুল উলুম ইসলামীয়া আলিফ মাদরাসা, নারায়ণগঞ্জ।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

পুরুষ-মহিলা উভয়ের জন্য সপ্তাহে একদিন নাভির নীচের ও বগলের পশম পরিষ্কার করা সুন্নাত। সপ্তাহে একদিন সম্ভব না হলে পনের দিনে, পনের দিনেও সম্ভব না হলে চল্লিশ দিনে পরিষ্কার করা ওয়াজিব। আর চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেলে ওয়াজিব তরক করার গুনাহ হবে। তবে উক্ত অবস্থায় নামায রোযা ও অন্যান্য ইবাদত-বন্দেগী কবুল হবে।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. মুসলিম শরীফ, ১/১১২ পৃষ্ঠা।

২. ফতোয়ায়ে শামী, ৬/৪০৭ পৃষ্ঠা।

৩. ফতোয়ায়ে আলমগীরী, ৫/৩৫৭ পৃষ্ঠা।

৪. ফতোয়ায়ে জামেয়া, ৫/৮৪ পৃষ্ঠা।

৫. ফতোয়ায়ে হিন্দিয়া, ৪/২৩৮ পৃষ্ঠা।

৬. ফতোয়ায়ে কাসেমীয়া, ৫৬১ পৃষ্ঠা।

৭. বেহেশতী গাওহার, ১১/১৭৪ পৃষ্ঠা।

৮. রদ্দুল মুহতার, ৫/২৮৮ পৃষ্ঠা।

s

Leave a Reply

Back to top button