☞ প্রশ্ন
মাননীয় মুফতি সাহেব!
আমার মাসিক প্রতি মাসে ৭ দিন হয়। তবে শেষ ২ দিন শুধু ১/২ ফোঁটা রক্ত বের হয়। এখন আমি মাসিক ৫ দিন ধরবো, নাকি ৭ দিন ধরবো? আর উক্ত অবস্থায় নামায-রোযার বিধান কী? জানালে খুবই খুশি হবো।
প্রশ্নকারী: ডা: আসিফা রহমান, মুন্সিগঞ্জ সদর হাসপাতাল।
উত্তর :
بسم الله الرحمن الرحيم
মাসিকের সর্বনিম্ন মেয়াদ ৩ দিন ৩ রাত। আর সর্বোচ্চ মেয়াদ ১০ দিন ১০ রাত। সুতরাং ৩ দিনের কম বা ১০ দিনের বেশি হলে তা মাসিক নয়, ইস্তিহাযা। আর আপনার যেহেতু প্রতি মাসে ৭ দিন হয়, তাই পূর্ণ ৭ দিনই মাসিক ধরতে হবে। কেননা, তা মাসিকের মেয়াদের মধ্যেই পড়ে। যদিও শেষ ২ দিন ১/২ ফোঁটা রক্ত আসে।
আর মাসিক অবস্থায় নামায-রোযা সহবাস ইত্যাদি সব কিছুই হারাম। নামায একেবারে মাফ হয়ে যায়। উল্লেখিত দিনগুলোর নামায কাযা আদায় করতে হবে না। কিন্তু রোযার কাযা আদায় করতে হবে। আর ইস্তিহাযা অবস্থায় নামায-রোযা সহবাস ইত্যাদি সব কিছুই জায়েয।
হায়েযের পর গোসল করা ফরয। কিন্তু ইস্তিহাযার কারণে গোসল করা ফরয নয়। শুধু নামাযের পূর্বে অজু করলেই চলবে।
والله أعلم بالصواب
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. ফতোয়ায়ে শামী, ১/২০৮ পৃষ্ঠা।
২. ফতোয়ায়ে আলমগীরী, ১/৬৩ পৃষ্ঠা।
৩. ফতোয়ায়ে কাসেমীয়া, ১২৬ পৃষ্ঠা।
৪. বেহেশতী জেওর, ১/১৩০ পৃষ্ঠা।
৫. শরহে বেকায়া, ১/১১৪ পৃষ্ঠা।
৬. আল হিদায়া, ১/৬২-৬৩ পৃষ্ঠা।