☞ প্রশ্ন
আসসালামু আলাইকুম,
মাননীয় মুফতি সাহেব!
অনেককে দেখা যায় কক্সবাজার থেকে ঝিনুকের দানা দিয়ে তৈরি মালা, নাকের ফুল, কানের দুল, বিভিন্ন গহনা ইত্যাদি কিনে ব্যবহার করে বা ঘরে সাজিয়ে রাখে। আমার জানার বিষয় হলো, তা ব্যবহার করা বা ঘরে সাজিয়ে রাখা জায়েয আছে কি না?
উত্তর :
بسم الله الرحمن الرحيم
হ্যাঁ, ঝিনুকের তৈরি মালা, গহনা ইত্যাদি ব্যবহার করা বা ঘরে সাজিয়ে রাখা জায়েয আছে। তা নাজায়েয হওয়ার কোনো কারণ নেই।
والله أعلم
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. ফতোয়ায়ে শামী, ৬/৩৫৯ পৃষ্ঠা।
২. ফতোয়ায়ে আলমগীরী, ৫/৩৩৫ পৃষ্ঠা।
৩. ফতোয়ায়ে রহমানিয়া, ২/৩৬৭ পৃষ্ঠা।