☞ প্রশ্ন
মহামান্য মুফতি সাহেব!
শবে কদরের রাতটি চেনার সহীহ কোনো আলামত আছে কি? মেহেরবানী করে জানালে চির কৃতজ্ঞ হবো!
উত্তর :
بسم الله الرحمن الرحيم
শবে কদরের রাতটি চেনার সহীহ কিছু আলামত হাদীসে পাওয়া যায়। যেমন—
১. রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
২. নাতিশীতোষ্ণ হবে, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।
৩. মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।
৪. সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
৫. কোনো ঈমানদার ব্যক্তিকে আল্লাহ তায়ালা স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।
৬. ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
৭. সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো।
৮. সকল গাছপালা সিজদার হালতে থাকবে।
والله أعلم
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. বুখারী শরীফ, ২০২১ নং হাদীস।
২. মুসলিম শরীফ, ৭৬২ নং হাদীস।
৩. সহীহ ইবনু খুযাইমাহ, ২১৯০ নং হাদীস।
৪. ফাযায়েলে রমযান, ৪২৫ পৃষ্ঠা।