সিয়াম/রোযা

১০৯. রোযা অবস্থায় স্বপ্নদোষ ও হস্তমৈথুন করা সম্পর্কে

☞ প্রশ্ন

আসসালামু আলাইকুম মুফতি সাহেব!

আশা করি ভালোই আছেন! আপনার নিকট আমার দুটি প্রশ্ন:

১. রমজান মাসে দিনের বেলা স্বপ্নদোষ হলে রোযা ভেঙে যাবে কি না? এবং এমন হলে করণীয় কী?

২. রোযা রেখে হস্তমৈথুন করলে রোযা ভেঙে যাবে কি না? এবং এ অবস্থায় করণীয় কী? বিস্তারিত জানালে উপকৃত হতাম!

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

১. রোযা অবস্থায় দিনের বেলা স্বপ্নদোষ হলে রোযার কোনো ক্ষতি হয় না। তবে গোসল ফরয হয়। আর রোযা অবস্থায় ফরয গোসলের মধ্যে গরগরা করা এবং নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো যাবে না।

২. রোযা অবস্থায় হস্তমৈথুন করার দ্বারা রোযা ভঙ্গ হয়ে যায়। এবং উক্ত রোযাটি কাযা আদায় করা তার উপর ওয়াজিব হবে।

والله أعلم

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. ফতোয়ায়ে শামী, ২য় খণ্ড, ৩৯৬ পৃষ্ঠা।

২. ফতোয়ায়ে আলমগীরী, ২য় খণ্ড, ২৫০ পৃষ্ঠা।

৩. ফতোয়ায়ে জামেয়া, ২য় খণ্ড, ৬৪০ পৃষ্ঠা।

৪. ফতোয়ায়ে রহমানিয়া, ১ম খণ্ড, ৪৫৩ পৃষ্ঠা।

৫. ফতোয়ায়ে রহিমিয়া, ৭ম খণ্ড, ২৩৯ পৃষ্ঠা।

৬. রদ্দুল মুহতার, ২য় খণ্ড, ১০৯ পৃষ্ঠা।

৭. মারাকিউল ফালাহ, ১ম খণ্ড, ৪০৮ পৃষ্ঠা।

Leave a Reply

Back to top button