হায়েজ নেফাস

২১৪. সিজার করা মহিলার নেফাসের হুকুম সম্পর্কে

☞ প্রশ্ন

মাননীয় মুফতি সাহেব হুজুর!

আশা করি ভালো আছেন।

আমি ফরিদপুর একটি প্রাইভেট হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ।

মহোদয়ের কাছে আমার জানার বিষয় হলো সিজার করা মহিলার নেফাসের হুকুম কী? সিজার করার পর যদি লজ্জাস্থান দিয়ে রক্ত বের না হয়, তাহলে নামায, রোযা, সহবাস ইত্যাদি জায়েয হবে কিনা? নাকি ৪০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে? দলীলসহ জানিয়ে আমল করার সুযোগ দিলে অধমা কৃতজ্ঞ রবে!

প্রশ্নকারী: ডাঃ শারমিন সুলতানা, রাজবাড়ী, ফরিদপুর, বাংলাদেশ।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

সিজার করা অবস্থায় পেট থেকে যে রক্ত নির্গত হয় তা নেফাসের রক্ত নয়। তবে সিজার করার পর যদি লজ্জাস্থান থেকে রক্ত নির্গত হয়, তা নেফাসের রক্ত হিসেবে গণ্য হবে এবং নেফাসের সকল হুকুম তার উপর কার্যকর হবে। কিন্তু সিজার করার পর যদি লজ্জাস্থান থেকে কোন প্রকার রক্ত নির্গত না হয়, তাহলে নেফাসের কোন হুকুম তার উপর কার্যকর হবে না।

যেমন মুসনাদে দারেমীতে বর্ণিত আছে:

أخبرنا جعفر بن عون أنا إسماعيل بن مسلم، عن الحسن عن عثمان بن أبي العاص، قال: وقت النفساء أربعين يوما، فإن طهرت وإلا فلا تجاوزه حتى تصلي.

‘‘উসমান ইবনে আবুল আস রাযিআল্লাহু আনহু বলেন: নেফাসগ্রস্ত মহিলাদের সময়সীমা হলো চল্লিশ দিন। তবে এর আগেই যদি পবিত্র হয়ে যায়, (তাহলে পবিত্রতার বিধান শুরু হয়ে যাবে।) অন্যথায় চল্লিশ দিন পর নামায শুরু করবে।’’

সুতরাং সিজারের পর লজ্জাস্থান দিয়ে রক্ত বের না হলে নেফাস বলে গণ্য হবে না।

এবং উক্ত অবস্থায় নামায, রোযা, সহবাস ইত্যাদি সবই জায়েয হবে।

তবে সহবাসের ক্ষেত্রে শারীরিক সুস্থতার প্রতি খেয়াল রাখা জরুরি।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. মুসনাদে দারেমী ৫/১৮৫ পৃষ্ঠা।

২. ফতোয়ায়ে কাসেমীয়া ১/১২৮ পৃষ্ঠা।

৩. ফতোয়ায়ে আলমগীরী ১/৩৮ পৃষ্ঠা।

৪. ফতোয়ায়ে সিরাজিয়া ১/৫১ পৃষ্ঠা।

৫. আল-মাউসুআতুল ফিকহিয়্যাহ ৪১/১৬ পৃষ্ঠা।

৬. আল-ফিকহুল ইসলামী ১/৫৩৩ পৃষ্ঠা।

৭. আল-মাযাহিবিল আরবায়া ১/১০৪ পৃষ্ঠা।

৮. শরহে বেকায়া ১/১১৪ পৃষ্ঠা।

s

Related Articles

Leave a Reply

Back to top button