ঈমান আকিদা

২০৮. ইসলামের রুকন অস্বীকার করা সম্পর্কে

☞ প্রশ্ন

মাননীয় মুফতি সাহেব!

কেউ যদি ইসলামের কোনো রুকনকে অস্বীকার করে, তবে তার হুকুম কী? কমপক্ষে তিনটা কিতাবের হাওলাসহ উত্তর দিলে বড়ই খুশি হবো।

প্রশ্নকারী: মাওলানা আবদুল্লাহ আল মাসউদ, জামিয়া আনওয়ারিয়া বরমী শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

কেউ যদি ইসলামের কোনো রুকন তথা কালিমা, নামায, রোযা, হজ্ব, যাকাত ইত্যাদি অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। এবং তার নামায, রোযা, হজ্ব, যাকাতসহ সকল প্রকার নেক আমল বরবাদ হয়ে যাবে।

সে বিবাহিত হলে তার বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। এমতাবস্থায় সে যদি তাওবা করে পুনরায় ঈমান গ্রহণ করে, তবে তার বিবাহ দোহরাতে হবে। ধনী হলে হজ্বও দোহরাতে হবে।

আর সে যদি তিন দিনের মধ্যে নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ না করে, তাহলে ইসলামী রাষ্ট্র তাকে হত্যা করবে এবং জানাযা, কাফন-দাফন করবে না। মুসলিম গোরস্তানে তাকে কবরও দেবে না; বরং বন-জঙ্গলে ফেলে দেবে।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. সূরা নিসা ১৫০, ১৫০ নং আয়াত।

২. সূরা তাওবা ৭৩ নং আয়াত।

৩. তাফসীরে রুহুল মায়ানী ৫/৬৫ পৃষ্ঠা।

৪. ফতোয়ায়ে তাতারখানিয়া ৪/২৫০ পৃষ্ঠা।

৫. ফতোয়ায়ে আলমগীরী ২/২৬৬ পৃষ্ঠা।

৬. ফতোয়ায়ে মাহমুদিয়া ১২/১৭৬ পৃষ্ঠা।

৭. ফতোয়ায়ে রহমানিয়া ১/১২২ পৃষ্ঠা।

৮. ফতোয়ায়ে কাসেমীয়া ১/৭০ পৃষ্ঠা।

৯. আদ-দুররুল মুখতার ৩/৩৩১ পৃষ্ঠা।

১০. বেহেশতী জেওর ৩/৩৭৩ পৃষ্ঠা।

১১. মাজমাউল আনহার ১/৯ পৃষ্ঠা।

১২. রদ্দুল মুহতার ১/৩৯৭ পৃষ্ঠা।

১৩. জাওয়াহিরুল ফিকাহ ২/২৩ পৃষ্ঠা।

s

Leave a Reply

Back to top button