হায়েজ নেফাস

১৫৮. সন্তান জন্মের পর সহবাস সম্পর্কে

☞ প্রশ্ন

মাননীয় মুফতি সাহেব! যে মহিলার সন্তান প্রসব হয়েছে, তার সাথে কতদিন পর্যন্ত সহবাস করা নিষেধ? কেউ যদি নিষিদ্ধ সময়ে স্ত্রীর সাথে সহবাস করে ফেলে, তাহলে তার ব্যাপারে শরীয়তের হুকুম কী? হাওয়ালাসহ জানালে কৃতজ্ঞ হবো।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

যে মহিলার সন্তান প্রসব হয়েছে, তার নেফাসের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে ৪০ দিন। অতএব, যদি কোনো মহিলার এই চল্লিশ দিন পর্যন্ত কমবেশি রক্তস্রাব অব্যাহত থাকে, তাহলে তার স্বামী এই চল্লিশ দিন পর্যন্ত সহবাস করতে পারবে না। চল্লিশ দিন অতিবাহিত হলেই সহবাস করতে পারবে।

অবশ্য নেফাসের সর্বনিম্ন কোনো সময়সীমা নির্দিষ্ট নেই। এই জন্য চল্লিশ দিনের পূর্বে রক্তস্রাব বন্ধ হয়ে গেলে গোসল করার পর স্ত্রীর সাথে সহবাস করা জায়েজ আছে।

যদি কেউ নিষিদ্ধ সময়ে স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়, তাহলে এ জন্য তাকে তওবা-ইস্তেগফার করতে হবে এবং ভবিষ্যতে এ জাতীয় কাজ থেকে বিরত থাকতে হবে। এক দীনার অথবা অর্ধ দীনার আল্লাহর রাস্তায় সদকা করে দেয়া মুস্তাহাব।

والله أعلم

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. ফতোয়ায়ে শামী, ১/২১৯ পৃষ্ঠা।

২. ফতোয়ায়ে জামেয়া, ১/৫১১ পৃষ্ঠা।

৩. ফাতাওয়ায়ে আলমগীরী, ১/৩৭ পৃষ্ঠা।

৪. ফাতাওয়ায়ে দারুল উলূম, ১/২১৮ পৃষ্ঠা।

৫. আদদুররুল মুখতার, ১/২২০ পৃষ্ঠা।

৬. আল বাহরুর রায়িক, ১/১৯৩ পৃষ্ঠা।

Leave a Reply

Back to top button