☞ প্রশ্ন
মাননীয় মুফতি সাহেব!
বিনীতভাবে জানতে চাচ্ছি যে, মহিলাদের হায়েয-নেফাস অবস্থায় হাস-মুরগি, গরু-ছাগল ইত্যাদি জবেহ করার বিধান কী? তারা জবেহ করতে পারবে কিনা? এবং তাদের জবেহকৃত গোশত খাওয়া হালাল হবে কিনা? মেহেরবানী করে উত্তর প্রদান করলে অধমা সবিশেষ কৃতজ্ঞ রবে।
প্রশ্নকারীনী: তানিয়া আক্তার সেজুতি, নারায়ণগঞ্জ মহিলা কলেজ, বাংলাদেশ।
উত্তর :
بسم الله الرحمن الرحيم
কোন মুসলিম মহিলা যদি হায়েয-নেফাস অবস্থায় বিসমিল্লাহ বলে হাস-মুরগি, গরু-ছাগল ইত্যাদি জবেহ করতে পারবে। এবং তাদের জবেহকৃত পশুর গোশত খাওয়াও হালাল হবে।
والله أعلم بالصواب
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. ফতোয়ায়ে আলমগীরী, ২/৪৫৪ পৃষ্ঠা।
২. ফতোয়ায়ে কাসেমীয়া, ১/৩৭৮ পৃষ্ঠা।
৩. আদ-দুররুল মুখতার, ২/২২৮ পৃষ্ঠা।
৪. আল-হিদায়া, ৪/৪৩৪ পৃষ্ঠা।
৫. বিনায়া, ১১/৫৩১ পৃষ্ঠা।