☞ প্রশ্ন
সূরা হাশরের শেষ তিন আয়াত তিলাওয়াতের ফজিলত কী? ফজর ও মাগরিব নামাযের পর সম্মিলিতভাবে সূরা হাশরের শেষ তিন আয়াত তিলাওয়াত করা যাবে কি না? দয়া করে জানাবেন।
উত্তর :
بسم الله الرحمن الرحيم
তিরমিযী শরীফে বর্ণিত আছে যে, কোনো ব্যক্তি যদি সকাল-সন্ধ্যায় সূরা হাশরের শেষ তিন আয়াত তিলাওয়াত করে, তাহলে দিবা-রাত্রি ৭০ হাজার ফিরিশতা তার জন্য মাগফিরাত কামনা করে।
আর এ আমলটি ব্যক্তিগত আমল; ইজতেমায়ী আমল নয়। সুতরাং তা একাকীভাবেই তিলাওয়াত করতে হবে।
সকলে একত্রে একই সুরে তিলাওয়াত করার বিধান কোনো কিতাবে পাওয়া যায় না। অতএব, তা বর্জনীয়।
কিন্তু যাদের তা মুখস্থ নেই, তারা শিক্ষার উদ্দেশ্যে কিছু দিনের জন্য একত্রে তিলাওয়াত করতে পারে। আর যাদের মুখস্থ আছে, তারা একাকীভাবেই তিলাওয়াত করবে।
والله أعلم
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. তিরমিযী শরীফ, ২/১২০ পৃষ্ঠা।
২. মিশকাত শরীফ, ১৮৮ পৃষ্ঠা।
৩. তাফসীরে মাযহারী, ৯/২৫৭ পৃষ্ঠা।
৪. ফতোয়ায়ে আলমগীরী, ৫/৩১৭ পৃষ্ঠা।
৫. ফতোয়ায়ে রহমানিয়া, ২/৩০১ পৃষ্ঠা।
৬. ইমদাদুল আহকাম, ১/২৪২ পৃষ্ঠা।