জায়েয-নাজায়েয

৮৬. সম্মান প্রদর্শনের জন্য কোমর বাঁকা করা সম্পর্কে

☞ প্রশ্ন

হযরত মুফতি সাহেব!

আমি কোরিয়ার অধিবাসী। আপনার কাছে আমার জানার বিষয় হলো— কোরিয়ার ভিতরে সম্মান প্রদর্শনের নিয়ম হচ্ছে দুইজন সামনাসামনি দাঁড়িয়ে কোমর সামনের দিকে বাঁকা করে মাথা নিচু করা। এভাবে কাউকে সম্মান প্রদর্শন করা জায়েয আছে কি না?

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

না, এভাবে কাউকে সম্মান প্রদর্শন করা জায়েয নয়। কারণ, তা অমুসলিমদের তরিকা। আর কোনো মুসলিমের জন্য অমুসলিমদের তরিকা গ্রহণ করা জায়েয নয়। কেননা, হাদীস শরীফে বর্ণিত আছে, যে অন্য কোনো সম্প্রদায়ের অনুসরণ-অনুকরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. তিরমিযী শরীফ, ২য় খণ্ড, ১০৪ পৃষ্ঠা।

২. আবু দাউদ শরীফ, ২য় খণ্ড, ৭১০ পৃষ্ঠা।

৩. মিশকাত শরীফ, ২য় খণ্ড, ৪০৩ পৃষ্ঠা।

৪. ফতোয়ায়ে মাহমুদিয়া, ১৯শ খণ্ড, ১২০ পৃষ্ঠা।

৫. ফতোয়ায়ে জামেয়া, ৫ম খণ্ড, ৩১৪ পৃষ্ঠা।

৬. জামেউল ফতোয়া, ৯ম খণ্ড, ১৯৫ পৃষ্ঠা।

Leave a Reply

Back to top button