সালাত/নামায

১৬০. পাঁচ ওয়াক্ত নামাযের সময়-সীমা সম্পর্কে

☞ প্রশ্ন

মাননীয় মুফতি সাহেব! পাঁচ ওয়াক্ত নামাযের সময়-সীমা সম্পর্কে জানতে চাই। অর্থাৎ ফজর, যোহর, আসর, মাগরিব এবং এশার নামাযের সময় কখন শুরু হয় এবং কখন শেষ হয়? আশা করি বিস্তারিত দলিলসহ উত্তর প্রদান করে বাধিত করবেন।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

পাঁচ ওয়াক্ত নামাযের সময়-সীমা হলো—

১. ফজর: রাত শেষে পূর্ব আকাশে আলো দেখা দিলে ফজরের ওয়াক্ত শুরু হয়। আর সূর্যোদয় হওয়ার পূর্ব মুহূর্তে তা শেষ হয়।

২. যোহর: দুপুরে সূর্য পশ্চিম আকাশে নামতে আরম্ভ করলে যোহরের ওয়াক্ত শুরু হয়। আর কোনো কাঠির ছায়া দ্বিগুণ হলে তা শেষ হয়।

৩. আসর: যোহরের ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথেই আসরের ওয়াক্ত শুরু হয়। আর সূর্যাস্ত যাবার পূর্ব মুহূর্তে তা শেষ হয়।

৪. মাগরিব: সূর্য অস্ত যাওয়ার পর থেকেই মাগরিবের ওয়াক্ত শুরু হয়। আর পশ্চিম আকাশে লালিমা মুছে যাওয়ার সাথে সাথেই তা শেষ হয়।

৫. এশা: মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথেই এশার ওয়াক্ত শুরু হয়। আর সুবহে সাদিক হওয়ার পূর্ব মুহূর্তে তা শেষ হয়। তবে মধ্যরাতের পূর্বে এশার নামায আদায় করা উত্তম।

والله أعلم

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. ফতোয়ায়ে শামী, ১/২৬৪ পৃষ্ঠা।

২. ফতোয়ায়ে আলমগীরী, ১/৫১ পৃষ্ঠা।

৩. ফতোয়ায়ে জামিয়া, ৩/২১৩-২১৪ পৃষ্ঠা।

৪. দুররুল মুখতার, ১/২৬৩, ২৬৪ পৃষ্ঠা।

৫. বেহেশতী জেওর, ২/১১০-১১১ পৃষ্ঠা।

৬. বাহরুর রায়িক, ১/২৪৫-২৪৮ পৃষ্ঠা।

৭. শরহে তানবীর, ১/২৬৫ পৃষ্ঠা।

৮. মুনইয়া, ১/২১০ পৃষ্ঠা।

Related Articles

Leave a Reply

Back to top button