জায়েয-নাজায়েয

১২১. খতমে তাহলীল সম্পর্কে

☞ প্রশ্ন

আসসালামু আলাইকুম,

জনাব মুফতি সাহেব!

আশা করি আল্লাহ পাক ভালোই রেখেছেন।

মুফতি সাহেব, আপনার কাছে একটি ফতোয়া জানতে চাই। আমি এক কিতাবে পড়েছি, কোনো কবরবাসীকে যদি সত্তর হাজার বার কালেমা পড়ে বখশিশ দেওয়া হয়, তাহলে আল্লাহ পাক তার কবরের আজাব মাফ করে দেন। আমি জানি, আল্লাহর রাস্তায় একবার সুবহানাল্লাহ পড়লে ৪৯ কোটি বার বলার সাওয়াব পাওয়া যায়। যদি আমি আল্লাহর রাস্তায় ৩ দিনের জন্য গিয়ে একবার কালেমা পড়ি, তাহলে ৪৯ কোটি সাওয়াব হবে, আল্লাহ চাহে। তখন আমি যদি তা বখশিশ দিয়ে দিই, তবে কি কবরবাসী মাফ পাবে?

উত্তরটা জানতে পারলে অনেক উপকৃত হতাম।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

সত্তর হাজার বার কালিমা পাঠ করে এর সাওয়াব মৃত ব্যক্তির নামে উৎসর্গ করলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে বা তার কবরের আজাব মাফ হবে — এ কথাটি লোকমুখে রাসূলের হাদীস হিসেবে শোনা যায়। অথচ তা কোনো হাদীস নয়! এমনকি তা সহীহ কিংবা যয়ীফ কোনো সনদেও বর্ণিত হয়নি।

তবে এ কথা স্বতঃসিদ্ধ যে, কালিমা পাঠ করা একটি সাওয়াবের কাজ। আর মৃত ব্যক্তির নামে ইসালে সাওয়াব করলে তা পৌঁছে থাকে, যা শরীয়তের অন্যান্য দলীল দ্বারা প্রমাণিত। কিন্তু এ নির্দিষ্ট সংখ্যা এবং উক্ত সাওয়াবের কথা কোনো দলীল দ্বারা প্রমাণিত নয়, এবং তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীসও নয়।

সুতরাং তা হাদীস মনে করে আমল করলে বিদআত হবে।

والله أعلم

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. ফতোয়া ইবনে তাইমিয়া, ২৪/৩২৩ পৃষ্ঠা।

২. প্রচলিত জাল হাদীস, ১/১৬২ পৃষ্ঠা।

Leave a Reply

Back to top button