মসজিদ ঈদগাহ

২৪০. মসজিদের ওয়াকফকৃত জমিতে মাদরাসা স্থাপন করা সম্পর্কে

☞ প্রশ্ন

বরাবর মাননীয় মুফতী সাহেব দা.বা.!

আপনার কাছে আমার জানার বিষয় হলো, মসজিদের জন্য ওয়াকফকৃত জমিতে মাদরাসা স্থাপন করা জায়েয হবে কি না? এবং ঈদগাহ ও কবরস্থানের ওয়াকফকৃত জমিতে মসজিদ বা মাদরাসা স্থাপন করা জায়েয হবে কি না? হাওয়ালাসহ জানিয়ে বাধিত করবেন।

প্রশ্নকারী: মাওলানা মুহাম্মাদ আমির হামজা, ফারেগ, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

ইসলামী আইনে ধর্মীয় উদ্দেশ্যে কিংবা মানবতার কল্যাণে কোনো সম্পত্তি খোদ আল্লাহর মালিকানায় সোপর্দ করার নাম ওয়াকফ। ওয়াকফকৃত সম্পত্তি ওয়াকফের উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার করা জায়েয নয়।

সুতরাং মসজিদের জন্য ওয়াকফকৃত জমিতে মাদরাসা, বা মাদরাসার জন্য ওয়াকফকৃত জমিতে মসজিদ স্থাপন করা জায়েয হবে না। তবে জায়গা যদি ওয়াকফকৃত না হয়, তাহলে জায়েয হবে।

অনুরূপভাবে ঈদগাহ বা কবরস্থানের ওয়াকফকৃত জমিতে মসজিদ বা মাদরাসা স্থাপন করাও জায়েয হবে না। তবে জায়গা যদি ওয়াকফকৃত না হয়, তাহলে জায়েয হবে। আর যেই জায়গা একবার মসজিদ, মাদরাসা, ঈদগাহ বা কবরস্থানের জন্য ওয়াকফ করা হয়, কিয়ামত পর্যন্ত তা সেই নামেই থাকবে। তা ভিন্ন কোনো কাজে ব্যবহার করা যাবে না।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. ফাতাওয়ায়ে শামী ৩/১৪৫ পৃষ্ঠা।

২. ফাতাওয়ায়ে আলমগীরী ২/৪৭০ পৃষ্ঠা।

৩. ফতোয়ায়ে মাহমুদিয়া ২১/৩৬৬ পৃষ্ঠা।

৪. ফাতাওয়া তাতারখানিয়া ৮/১৮৮ পৃষ্ঠা।

৫. ফতোয়ায়ে বাযযাযিয়া ৬/২৬১ পৃষ্ঠা।

৬. আল-বাহরুর রায়েক ৫/২৪৫ পৃষ্ঠা।

৭. আন-নাহরুল ফায়েক ৩/৩২৬ পৃষ্ঠা।

৮. তাবয়ীনুল হাকায়েক ১/৫৮৮ পৃষ্ঠা।

৯. দুরারুল হুককাম ২/১৩৬ পৃষ্ঠা।

s

Leave a Reply

Back to top button