মসজিদ ঈদগাহ

৮২. ইমাম নির্বাচিত করা সম্পর্কে

☞ প্রশ্ন

ফরিদপুর ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে।

আসসালামু আলাইকুম!

মুহতারাম মহামান্য মুফতি সাহেব!

আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছি, ইমাম হওয়ার জন্য সর্বাধিক যোগ্য ব্যক্তি কে? হাওয়ালাসহ জানালে বড়ই কৃতজ্ঞ হবো।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

ফতোয়ায়ে শামীতে বর্ণিত আছে, ইমাম হওয়ার জন্য সর্বাধিক যোগ্য তিনি, যিনি নিচের গুণগুলোতে এগিয়ে। প্রতিটি ধাপে সবাই সমান হলে পরের ধাপটি দেখা হবে, ক্রমানুসারে:

১. কুরআনী ইলমে সর্বাধিক জ্ঞানী।

২. সুন্নাহর ইলমে সর্বাধিক জ্ঞানী।

৩. ফিকহের ইলমে সর্বাধিক জ্ঞানী।

৪. সর্বাধিক মুত্তাকী।

৫. সর্বাধিক পরহেজগার।

৬. সর্বাধিক চরিত্রবান।

৭. সর্বাধিক বয়স্ক।

৮. সর্বাধিক ভদ্র।

৯. সুকণ্ঠের অধিকারী।

১০. সর্বাধিক সুন্দর।

১১. যার স্ত্রী সর্বাধিক সুন্দরী।

১২. সর্বাধিক সুন্দর পোশাক পরিধানকারী।

১৩. সর্বাধিক সুস্বাস্থ্যের অধিকারী।

যদি এসব ক্ষেত্রেও সবাই সমান হয়, তাহলে লটারির মাধ্যমে বা সবার মতামত নিয়ে ইমাম নির্বাচিত করবে।

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. ফতোয়ায়ে শামী, ১ম খণ্ড, ৫২৩-৫২৫ পৃষ্ঠা।

২. ফতোয়ায়ে আলমগীরী, ১ম খণ্ড, ৮৩ পৃষ্ঠা।

৩. ফতোয়ায়ে উসমানী, ২য় খণ্ড, ১০৮-১১০ পৃষ্ঠা।

৪. ফতোয়ায়ে রহমানিয়া, ১ম খণ্ড, ২৩৭ পৃষ্ঠা।

৫. আদ দুররুল মুখতার, ১ম খণ্ড, ৫৫৮ পৃষ্ঠা।

৬. রদ্দুল মুহতার, ১ম খণ্ড, ৪১২ পৃষ্ঠা।

৭. বেহেশতী গাওহার, ১১শ খণ্ড, ৪৭ পৃষ্ঠা।

৮. শরহে বেকায়া, ১ম খণ্ড, ৩৫২ পৃষ্ঠা।

৯. মারাকিউল ফালাহ, ১৬৩ পৃষ্ঠা।

Leave a Reply

Back to top button