সালাত/নামায

১৯৭ মুসাফিরের পিছনে মুকিমের অবশিষ্ট নামাযের বিধান সম্পর্কে

☞ প্রশ্ন

বরাবর, মুহতারাম মুফতি সাহেব!

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক মুফতি সাহেবের নিকট জানার বিষয় হল, মুসাফির ইমাম নামায শেষ করার পর মুক্তাদী বাকি নামায আদায় করার প্রাক্কালে সূরা ফাতিহা তো পড়বে না জানি, কিন্তু রুকু থেকে ওঠার সময় কী বলবে? سمع الله لمن حمده নাকি ربنا لك الحمد?

উস্তাদজীর মূল্যবান সময় ব্যয় করে উক্ত প্রশ্নের উত্তর দান করলে অধম সবিশেষ কৃতজ্ঞ থাকবে।

আল্লাহ আপনার ইলমে আমলে হায়াতে বরকত দিন।

প্রশ্নকারী: যায়েফ আতিকুর রহমান, মুতাআল্লিম, বিমারকায-আশ শাইখ যাকারিয়া লিল বুহুছিল ইসলামিয়া, ঢাকা, বাংলাদেশ।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

মুসাফির ইমামের পিছনে নামায আদায়কারী মুকিম মুক্তাদী তার অবশিষ্ট দুই রাকাত নামায ইমাম ব্যতীত মুক্তাদীর মতই আদায় করবে। অর্থাৎ ইমাম সালাম ফিরানোর পর মুকিম মুক্তাদীগণ তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা-কেরাত পাঠ না করে তিন তাসবীহ পরিমাণ সময় অবস্থান করে রুকু-সিজদা আদায় করে নামায শেষ করবে। তবে রুকু-সিজদা ও বৈঠকে তাকবীর, তাসবীহ, তাহমীদ, দোয়া, দরূদ, তাশাহুদ ইত্যাদি পাঠ করবে।

এবং রুকু থেকে ওঠার সময় سمع الله لمن حمده ও ربنا لك الحمد — উভয়টিই বলবে।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. ফতোয়ায়ে তাতার খানিয়া, ১/৫১৫ পৃষ্ঠা।

২. ফতোয়ায়ে কাসেমীয়া, ১/২৩০ পৃষ্ঠা।

৩. আদ-দুররুল মুখতার, ১/১০৮ পৃষ্ঠা।

৪. আল-বাহরুর রায়েক, ১/১৩৫ পৃষ্ঠা।

৫. আল-হিদায়া, ১/১৬৭ পৃষ্ঠা।

s

Related Articles

Leave a Reply

Back to top button