☞ প্রশ্ন
মাননীয় মুফতি সাহেব!
আপনার কাছে জানার বিষয় হলো মোবাইলে টাকা-লোড ও বিকাশের ব্যবসা জায়েয আছে কিনা? নাকি তা সুদের অন্তর্ভুক্ত হবে?
অনুগ্রহপূর্বক জানালে উপকৃত হবো!
প্রশ্নকারী: ডাঃ মাহমুদা সুলতানা, এম বি বি এস, গাইনী বিশেষজ্ঞ, পপুলার হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ।
উত্তর :
بسم الله الرحمن الرحيم
হাঁ, মোবাইলে টাকা-লোড ও বিকাশের ব্যবসা করা জায়েয আছে। এবং টাকা-লোড বা বিকাশ করে অতিরিক্ত মুনাফা নেওয়াও জায়িয আছে। তা সুদের অন্তর্ভুক্ত হবে না।
কেননা, লোড বা বিকাশে যদিও আমরা টাকা দিয়ে টাকা ক্রয়-বিক্রয় করি। তথাপি তা টাকা ক্রয়-বিক্রয়ের মধ্যে গণ্য হয় না। বরং তা একটি পণ্য হিসেবেই গণ্য হয়!
والله أعلم بالصواب
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. ফতোয়ায়ে রহমানিয়া, ২/১৫৭ পৃষ্ঠা।
২. ফতোয়ায়ে জামেয়া, ৫/২২৩ পৃষ্ঠা।
৩. জাওয়াহিরুল ফিকাহ, ৪/৩৪৭ পৃষ্ঠা।
৪. জাদীদ ফিকহী মাসায়িল, ২/২৩২ পৃষ্ঠা।
৫. আল-ফিকহুল ইসলামী, ৪/৬০০ পৃষ্ঠা।