☞ প্রশ্ন
মাননীয় মুফতি সাহেব! মুসলিমদের জন্য কাকরা, কুচে ও কচ্ছপ খাওয়া কি জায়েয আছে? আর এগুলোর ব্যবসা করা কি জায়েয হবে? এবং এগুলো বিক্রি করে পাওয়া টাকা কি জায়েয হবে?
উত্তর :
بسم الله الرحمن الرحيم
পানিতে বসবাসকারী প্রাণীর মধ্যে মাছ ব্যতীত অন্য কোনো প্রাণী খাওয়া জায়েয নয়। অতএব, মুসলিমদের জন্য কাকরা, কুচে ও কচ্ছপ ইত্যাদি খাওয়া জায়েয নয়। আর তা বিক্রি করাও জায়েয নয়। তা বিক্রি করে পাওয়া টাকাও হালাল নয়।
والله أعلم
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. ফতোয়ায়ে আলমগীরী, ৫/২৯০ পৃষ্ঠা।
২. ফতোয়ায়ে হিন্দিয়া, ৩/১১৪ পৃষ্ঠা।
৩. ফতোয়ায়ে রহমানিয়া, ২/৪২৭ পৃষ্ঠা।
৪. ফতোয়ায়ে কাযী খান, ১/১৭৫ পৃষ্ঠা।
৫. বাদায়েউস সানায়ে, ৫/৩৫ পৃষ্ঠা।
৬. আল হিদায়া, ৪/৩৭৫ পৃষ্ঠা।
৭. বেহেশতী জেওর, ৩/৩৭৬ পৃষ্ঠা।
৮. রদ্দুল মুহতার, ৫/৩৩০ পৃষ্ঠা।
৯. বাযযাযিয়া, ৩/৩৫৭ পৃষ্ঠা।