ঈমান আকিদা

১৩০. বিভিন্ন প্রাণীর ডাকে শুভাশুভ নির্ণয় প্রসঙ্গে

☞ প্রশ্ন

হযরত মুফতি সাহেব!

অনেক লোক বলে, কাক ডাকলে নাকি শুভাশুভ ইঙ্গিত বোঝা যায়, যেমন—কারো বাড়ির সামনে কাক ডাকলে কোথাও তার কোনো আত্মীয় মারা যাওয়ার দুঃসংবাদ বোঝা যায়। আবার কেউ বলে—তার কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে আসবে বলে বোঝা যায়। তেমনি অনেকে বলে, হুতুম পেঁচা ডাকলে নাকি বিপদের সংকেত বোঝা যায়। আবার টিকটিকি ডাকলে বলে যে, সে নাকি তার কথার সমর্থন করে ইত্যাদি। এ ধরনের কথা বিশ্বাস করা কি ঠিক?

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

না, এরূপ ধারণা-বিশ্বাস সঠিক নয়। তা সম্পূর্ণ ভ্রান্ত ও কুসংস্কার। এগুলো হিন্দুদের থেকে মুসলমানদের ভিতরে প্রবেশ করেছে। মুসলমানদের এরূপ ধারণা-বিশ্বাস করা ঈমানের জন্য ক্ষতিকর।

ইসলামের দৃষ্টিতে কাকের ডাক, পেঁচার ডাক, কুকুরের ডাক, টিকটিকির আওয়াজ ইত্যাদি কোনো কিছুতেই কোনো বিষয়ের ইঙ্গিত বা শুভাশুভ লক্ষণ নেই। বরং তারা তাদের মতো করে তাদের প্রকৃতিগতভাবে ডাকে। এতে মানুষের জন্য কোনো কিছু বোঝার নেই। বরং সকল ক্ষেত্রে সকল প্রকার শুভাশুভ মহান আল্লাহর হাতে। তিনি যখন যাকে কোনো ভালো বা মন্দ কোনো রূপ অবস্থার সম্মুখীন করার ইচ্ছা করেন, তখন তিনিই তা করেন। এতে অন্যের কোনো রূপ অংশীদারিত্ব নেই, বা অন্য কারো দ্বারা তা হতে পারে না। এক্ষেত্রে সেরূপ কিছু বিশ্বাস করলে তা শিরক—মহাপাপ হবে।

والله أعلم

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. সূরাহ আম্বিয়া, ৬৬ নং আয়াত।

২. সূরাহ ইউনুস, ১৮ নং আয়াত।

৩. সহীহ বুখারী, ৫৩১৬ নং হাদীস।

৪. সহীহ মুসলিম, ২২২০ নং হাদীস।

Leave a Reply

Back to top button