পরম প্রিয়তম আল্লাহ
আমার ভালোবাসা,
নির্আশার আঁধারে তুমি
আলো-আশা।
আমার ভালোবাসা।
জীবনে তুমি আমার
মরনেও তুমি,
স্বয়নে তুমি আমার
স্বপ্নেও তুমি।
সুখে-দুঃখে আমার
তুমিই ভরসা।
নির্আশার আঁধারে তুমি
আলো-আশা।
আমার ভালোবাসা।
আশাহত মনের তুমি
আশা যুগাও,
তৃষ্ণিত মনের তুমি
তৃষ্ণা মিঠাও।
ঘুচাও মনের তুমি
সকল অমানিশা৷
নির্আশার আঁধারে তুমি
আলো-আশা।
আমার ভালোবাসা।