রচনা-প্রবন্ধ

সকল আসমানী কিতাব রমযান মাসেই নাযিল হয়েছে

মুফতী তাহমীদ শামী

কুরআনুল কারীমসহ পুর্ববতী সকল আসমানী কিতাব রমযান মাসেই নাযিল হয়েছে৷ যেমন- হাদীসের সুবিখ্যাত কিতাব মুসনাদে আহমাদ গ্রন্থে হযরত ওয়াসেলা ইবনে আসকা রাযিঃ থেকে বর্নিত৷ রমযান মাসের ১-তারিখে
হযরত ইবরাহীম (আঃ) এর উপর সহীফা শরীফ নাযিল হয়েছে।
এর ৭শত বছর পর রমযান মাসের ৬-তারিখে হযরত মুসা (আঃ) এর উপর তাওরাত শরীফ নাযিল হয়েছে।
এর ৫শত বছর পর রমযান মাসের ১২-তারিখে হযরত দাউদ (আঃ) উপর যাবুর শরীফ নাযিল হয়েছে।
এর ১২শত বছর পর রমযান মাসের ১৩- তারিখে হযরত ঈসা (আঃ) এর উপর
ইঞ্জীল শরীফ নাযিল হয়েছে।
এর ৬শত ২০বছর পর রমযান মাসের ২৪- তারিখে লাইলাতুল কদরে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর কুরআনুল কারীম নাযিল হয়েছে। (মুসনাদে আহমাদ ৪/১০৭)
তাছাড়া কুরআনুল কারীম নাযিল সম্পর্কে কুরআনেই ইরশাদ হচ্ছে-
وَالْكِتٰبِ الْمُبِيْن ۛ‌ۙ
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ‌.
শপথ সুস্পষ্ট কিতাবের।
আমি ইহা অবতীর্ণ করেছি এক মুবারক রজনীতে৷ (সূরা দোখান ২-৩)
মুবারক রজনী সম্পর্কে কুরআনের অন্যত্র ইরশাদ হচ্ছে-
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ.
নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনী লাইলাতুল কদরে৷ (সূরা কদর ১)
আর লাইলাতুল কদর কোন মাসে সে সম্পর্কে কুরআনে ইরশাদ হচ্ছে-
شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ.
রমযান এমন একটি মাস,যাতে কুরআনুল কারীম নাযিল হয়েছে৷ (সূরা বাকারাহ ১৮৫)
ﻭﺍﻟﻠﻪ ﺃﻋﻠﻢ بالصواب.

#প্রমাণ্যগ্রন্থাবলীঃ
তাফসীরে ইবনে আব্বাস ৩/২৭৭,২৮৮,৬৯৬ পৃষ্ঠা৷
তাফসীরে ইবনে কাসীর ২/৯৭ পৃষ্ঠা৷
তাফসীরে মাআরিফুল কুরআন ১/৪৯৮ পৃষ্ঠা৷
তাফসীরে মাযহারী ১/৩৬৭ পৃষ্ঠা৷
তাফসীরে উসমানী ১/১৩৯ পৃষ্ঠা৷
তাফসীরে তাওযীহু কুরআন ৩/৩১২,৭৩৩ পৃষ্ঠা৷
তাফসীরে আনওয়ারুল কুরআন ১/২৬৪ পৃষ্ঠা৷
তাফসীরে আহসানুল বয়ান ৫১ পৃষ্ঠা৷
মুসনাদে আহমাদ ৪/১০৭ পৃষ্ঠা৷
দুররাতুন-নাসিহীন ১৯ পৃষ্ঠা।

Related Articles

Leave a Reply

Back to top button