☞ প্রশ্ন
মাননীয় মুফতি সাহেব!
জনৈক ব্যক্তির দুজন স্ত্রী রয়েছে। প্রায়ই উক্ত দুই স্ত্রী একে অপরের দুধপান করে। এমতাবস্থায় তারা দুধবোন সাব্যস্ত হবে কিনা? বা তাদের বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে কিনা? দলীলসহ জানালে কৃতজ্ঞ হবো।
প্রশ্নকারী: সাদিয়া ইসলাম মারযিয়া, পঞ্চগড় সদর, বাংলাদেশ।
উত্তর :
بسم الله الرحمن الرحيم
দুই বৎসর বয়সের পর কোনো মহিলার দুধ পান করা হারাম। সুতরাং এ হারাম কাজের জন্য উভয়কে খালিস তাওবা করতে হবে। তবে দুই বৎসর বয়সের পর কেউ কোনো মহিলার দুধপান করলে হুরমত তথা দুধের সম্পর্ক কায়েম হবে না। তাই বর্ণিত অবস্থায় এক স্ত্রী অন্য স্ত্রীর দুধপান করার কারণে তারা দুধবোন সাব্যস্ত হবে না। এবং তাদের বৈবাহিক সম্পর্কেও কোনো সমস্যা হবে না।
والله أعلم بالصواب
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. সূরা বাকারা ২৩৩ আয়াত।
২. সূরা নিসা ২৩ আয়াত।
৩. সহীহুল বুখারী ২/৭৬৭ পৃষ্ঠা।
৪. সুনানে আবু দাউদ ১/২৮১ পৃষ্ঠা।
৫. ফতোয়ায়ে শামী ৩/২১১ পৃষ্ঠা।
৬. মাউসুআতুল ফিকহিয়্যা ২২/২৪৬ পৃষ্ঠা।
৭. আল-হিদায়া ২/৩৫০ পৃষ্ঠা।