হায়েজ নেফাস

১৯৩ হায়েযের দিনগুলোতে শবে কদর হলে করণীয় সম্পর্কে

☞ প্রশ্ন

বরাবর, মুহতারাম মুফতি সাহেব!

শবে কদরের দিনগুলোতে যদি কোনো মেয়ের হায়েয হয়, তাহলে সে কী করে এই বিশাল সাওয়াব পাবে? নাকি সে শবে কদরের ফযিলত থেকে বঞ্চিত হবে? গঠনমূলক কিছু বলুন।

আল্লাহ আপনার ইলম-আমলে বরকত দান করুন—আমীন।

প্রশ্নকারী: আলেমা মাহবুবা নাজাত বানানা, মুয়াল্লিমা, সুনামগঞ্জ মহিলা মাদরাসা, সিলেট।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

হায়েয বা নিফাসগ্রস্ত অবস্থায় নামায, রোযা ও কুরআন তিলাওয়াত করা নিষিদ্ধ। কিন্তু দুআ-দরূদ, জিকির-আজকার করা নিষিদ্ধ নয়।

সেই হিসেবে এসব বরকতময় রজনীগুলো হায়েযাগ্রস্ত মা-বোনেরা দুআ-দরূদ, জিকির-আজকার ইত্যাদি আমলের মাধ্যমে কাটাতে পারেন। ইনশা-আল্লাহ এর মাধ্যমেই আপনারা উক্ত রজনীগুলোর ফযিলত অর্জন করতে পারবেন।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. ফতোয়ায়ে আলমগীরী, ১/৬৩ পৃষ্ঠা।

২. ফতোয়ায়ে রহিমিয়া, ১/১৯৬ পৃষ্ঠা।

৩. আহসানুল ফতোয়া, ২/৭৭ পৃষ্ঠা।

৪. আদ-দুররুল মুখতার, ১/২১৫ পৃষ্ঠা।

৫. আল-বাহরুর রায়েক, ১/২০০ পৃষ্ঠা।

৬. বেহেশতী জেওর, ১/১৩৮ পৃষ্ঠা।

s

Leave a Reply

Back to top button