জায়েয-নাজায়েয

১৯২ কাকের গোস্ত খাওয়া সম্পর্কে

☞ প্রশ্ন

মাননীয় মুফতি সাহেব!

যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি হাটহাজারী মাদরাসায় এবার ইফতা পড়েছি।

ইফতা বিভাগের কিতাবসমূহের মধ্যে একটি কিতাব ছিল আদ-দুররুল মুখতার। উক্ত কিতাবের ৫ম খণ্ডে পড়েছিলাম যে, কাক খাওয়া হালাল। আর আমাদের দেশের মুফতিগণ ফতোয়া দিয়ে থাকেন যে, কাক খাওয়া হারাম। উক্ত কিতাবের মাসআলা ও মুফতিদের ফতোয়া আমার কাছে সাংঘর্ষিক বলে মনে হয়। অতএব উক্ত বিষয়টির সমাধান দেওয়ার জন্য ফতোয়ায়ে তাহমীদ কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করছি।

প্রশ্নকারী: নাম প্রকাশে অনিচ্ছুক, তলাবায়ে ইফতা ২০১৭, দারুল উলুম মুঈনুল ইসলাম আরবী বিশ্ববিদ্যালয় হাটহাজারী, চট্টগ্রাম।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

কাক সাধারণত তিন প্রকার:

১। এক প্রকার কাক রয়েছে যা শুধু নাপাকি ও মৃতজাতীয় খাবার আহার করে। (এজাতীয় কাক খাওয়া হারাম)

২। আরেক প্রকার কাক রয়েছে যা শুধু শস্যজাতীয় খাবার আহার করে। (এজাতীয় কাক খাওয়া হালাল)

৩। আরেক প্রকার কাক রয়েছে যা পাক-নাপাক উভয় ধরনের খাবার আহার করে। এরা মুরগির মতো। (এজাতীয় কাক খাওয়াও হালাল)

সুতরাং উক্ত তিন প্রকার কাকের মধ্যে শুধু প্রথম প্রকারের কাক খাওয়া জায়েয নাই। বাকি দুই প্রকারের কাক খাওয়া জায়েয আছে। আর আমাদের দেশের কাকগুলো প্রথম পর্যায়ের অর্থাৎ শুধু নাপাকি আহার করে, যা খাওয়া জায়েয নাই। এ কারণেই আমাদের দেশের মুফতি সাহেবগণ ফতোয়া দিয়ে থাকেন যে, আমাদের দেশের কাক খাওয়া হারাম। তা সাদা হোক বা কালো হোক।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. ফতোয়ায়ে আলমগীরী, ৪/২৮৯ পৃষ্ঠা।

২. ফতোয়ায়ে মাহমুদিয়া, ১২/৩২৭ পৃষ্ঠা।

৩. ফতোয়ায়ে কাসেমীয়া, ১/৬১২ পৃষ্ঠা।

৪. আদ-দুররুল মুখতার, ৫/২১৬ পৃষ্ঠা।

৫. আল বাহরুর রায়েক, ৮/১৭২ পৃষ্ঠা।

৬. কানজুদ দাকায়িক, ১/৪১৯ পৃষ্ঠা।

৭. আল হিদায়া, ২/৪৪১ পৃষ্ঠা।

৮. ফাতহুল কাদীর, ৮/৪১৯ পৃষ্ঠা।

s

Related Articles

Leave a Reply

Back to top button