যাকাত/দান/সদকা

১৮২. যাকাতের নিসাব সম্পর্কে

☞ প্রশ্ন

মাননীয় মুফতি সাহেব!

আমার ব্যবহারিক অলংকার যা আছে তা নিসাব পরিমাণ নয়। কিন্তু সাথে কিছু টাকা আছে, উভয়টা মিলেও নিসাব পরিমাণ নয়। শুনেছি অলংকারের সাথে ১ টাকা থাকলেও নাকি যাকাত দিতে হয়!

আর আমার যাকাত আমার উপর নাকি আমার স্বামীর উপর ফরয?

আর আমি থাকার জন্য ঘর বানানোর টাকা জমা করলে তার উপর যাকাত ফরয হবে কিনা?

আর বর্তমানে কত টাকার মালিক হলে যাকাত দিতে হয়? বিস্তারিত জানালে কৃতজ্ঞ হবো।

প্রশ্নকারী: ডা. মাহমুদা সুলতানা, এমবিবিএস, ডিজিও, এমসিপিএস, অবস-গাইনি বিশেষজ্ঞ, পপুলার হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, আপনার শোনা কথাটি সঠিক। অলংকারের সাথে যদি ১ টাকাও থাকে, আর তা যদি রূপার নিসাব পরিমাণ হয়, তাহলে আপনার উপর যাকাত ফরয হবে। আর রূপার নিসাব হলো সাড়ে বায়ান্ন ভরি রূপার বর্তমান বাজারদর/মূল্য।

আপনার যাকাত আপনার উপরেই ফরয, আপনার স্বামীর উপরে নয়।

আপনার জমাকৃত টাকা যদি নিসাব পরিমাণ হয় এবং এক বৎসর অতিক্রান্ত হয়, তবে উক্ত টাকার উপরও যাকাত ফরয হবে।

রূপার নিসাব অনুযায়ী বর্তমানে কারো কাছে যদি এক বৎসর পর্যন্ত ৩৬,৭৫০ টাকা মজুত থাকে, তাহলে তার উপর যাকাত ফরয হবে।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. ফতোয়ায়ে উসমানী, ৩/৬৯, ৫৬ পৃষ্ঠা।

২. ফতোয়ায়ে আলমগীরী, ১/১৮৯ পৃষ্ঠা।

৩. ফতোয়ায়ে শামী, ২/২৯৯ পৃষ্ঠা।

৪. বেহেশতী জেওর, ৩/৩৪২ পৃষ্ঠা।

৫. দুররুল মুখতার, ২/৩১ পৃষ্ঠা।

৬. আল হিদায়া, ১/১৯৪ পৃষ্ঠা।

s

Leave a Reply

Back to top button