☞ প্রশ্ন
জনাব মুফতি সাহেব! গত ৩ জুন ২০১৭ ঈসায়ী, রোজ শনিবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নির্ধারিত সময়ের ১১ মিনিট পূর্বে মাগরিবের আযান প্রচার করেছে। এতে দেশের নানাস্থানের ধর্মপ্রাণ রোজাদার মুসলমান চরম বিপাকে পড়েছেন। অথচ ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী গতকাল দিবাগত সন্ধ্যায় ঢাকায় ইফতারের সময় ছিল সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট। কিন্তু বিটিভি ৬টা ৩৫ মিনিটেই মাগরিবের আযান প্রচার করে। আযান শুনে অনেকেই ইফতার করে ফেলেছে। উক্ত আযান শুনে যারা ইফতার করেছে, তাদের রোযার হুকুম কী? হাওয়ালাসহ জানালে কৃতজ্ঞ হবো।
প্রশ্নকারী: এ্যাডভোকেট মুহাম্মাদ সোলাইমান, ঢাকা জজকোর্ট, ঢাকা, বাংলাদেশ।
উত্তর :
بسم الله الرحمن الرحيم
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নির্ধারিত সময়ের পূর্বে মাগরিবের আযান প্রচার করে চরম অন্যায় করেছে। সুতরাং বিটিভি কর্তৃপক্ষকে তাদের এ অসতর্কতার কারণে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। আর যারা উক্ত আযান শুনে ইফতার করেছে, তাদের রোযা ভঙ্গ হয়ে গেছে। অতএব তাদেরকে উক্ত রোযা কাযা আদায় করতে হবে।
والله أعلم بالصواب
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. ফতোয়ায়ে আলমগীরী, ২/২৫৩ পৃষ্ঠা।
২. আল বাহরুর রায়েক, ২/২৯১ পৃষ্ঠা।
৩. বেহেশতী জেওর, ৩/৩২১ পৃষ্ঠা।
৪. আহকামুস সিয়াম, ৩১ পৃষ্ঠা।
৫. আল হিদায়া, ১/২২৫ পৃষ্ঠা।