☞ প্রশ্ন
মুহতারাম মুফতি সাহেব!
বর্তমান এই আধুনিক যুগে অনেকের মোবাইলেই অশ্লীল ছবি বা অশ্লীল ভিডিও অথবা নগ্ন ছবি বা নগ্ন ভিডিও, গান, কৌতুক ইত্যাদি বহু কিছু থাকে, যা ইসলামে হারাম। এখন আমার জানার বিষয় হলো, এরূপ মোবাইল নিয়ে নামায আদায় করলে নামায সহীহ হবে কি না?
উত্তর :
بسم الله الرحمن الرحيم
মোবাইলে অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও বা নগ্ন ছবি, নগ্ন ভিডিও, গান, কৌতুক ইত্যাদি সংরক্ষণ করে রাখা বা দেখা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। তবে এরূপ মোবাইল সঙ্গে নিয়ে নামায আদায় করলে নামায সহীহ হবে। কেননা, মোবাইলে ছবি বা ভিডিওগুলো এমনভাবে সেভ করা থাকে, যা প্রোগ্রাম খোলা ব্যতীত দেখা সম্ভব নয়। সুতরাং, এমন মোবাইল সঙ্গে নিয়ে নামায আদায় করা জায়েয হবে। তবে মোবাইলের স্ক্রিনে ছবি দৃশ্যমান হলে ওই মোবাইল সামনে রেখে নামায আদায় করলে মাকরূহে তাহরীমী হবে।
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. ফতোয়ায়ে শামী, ৯ম খণ্ড, ৪১৬, ৫২০ পৃষ্ঠা।
২. ফতোয়ায়ে জামেয়া, ৬ষ্ঠ খণ্ড, ৭২৯ পৃষ্ঠা।
৩. ফতোয়ায়ে হিন্দিয়া, ১ম খণ্ড, ১০৮ পৃষ্ঠা।
৪. ইমদাদুল ফতোয়া, ৪র্থ খণ্ড, ১৬৭ পৃষ্ঠা।
৫. আল বাহরুর রায়িক, ১ম খণ্ড, ৪৮ পৃষ্ঠা।
৬. ফাতহুল কদির, ১ম খণ্ড, ৪২৮ পৃষ্ঠা।