মৃত্যু/কবর

২২৬. মৃত ব্যক্তিকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানো সম্পর্কে

☞ প্রশ্ন

বরাবর সম্মানিত মুফতি সাহেব!

আমাদের সমাজে প্রচলিত আছে যে, কোনো ব্যক্তি মারা গেলে তাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া হয়। আমার জানার বিষয় হলো তা শরীয়তসম্মত কিনা? যদি শরীয়তসম্মত হয় তবে এর কারণ কী? আর যদি বড়ই পাতা না পাওয়া যায় তাহলে করণীয় কী? সঠিক মাসআলা জানিয়ে আমল করার সুযোগ দিন!

প্রশ্নকারী: আবদুল্লাহ আল মাজহারী, পাকুন্দা, কিশোরগঞ্জ, বাংলাদেশ।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

মৃত ব্যক্তিকে বড়ই পাতা/কুল পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া শরীয়তসম্মত এবং হাদীস দ্বারা প্রমাণিত। ইসমাঈল ইবনে আবদুল্লাহ রহ. উম্মে আতিয়্যা আনসারী রাযি. থেকে বর্ণিত, হযরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কন্যা যায়নাব রাযি. এর ইন্তিকাল হলে তিনি আমাদের কাছে এসে তাকে গোসল দেওয়ার নিয়ম বলতে গিয়ে বললেন: তোমরা তাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেবে! উক্ত হাদীসের আলোকে ফুকাহায়ে কেরাম বড়ই পাতার গরম পানি দিয়ে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া মুস্তাহাব বলেছেন। আর বড়ই পাতার গরম পানি দিয়ে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার কারণ হলো, বড়ই পাতা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খুবই কার্যকরী। তবে বড়ই পাতা না পাওয়া গেলে সাবান বা এ জাতীয় কিছু ব্যবহার করাই যথেষ্ট হবে।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. বুখারী শরীফ ১১৮০-৮১ নং হাদীস।

২. তিরমিযী শরীফ ৯৯০ নং হাদীস।

৩. ফতোয়ায়ে শামী ২/১৭২ পৃষ্ঠা।

৪. ফতোয়ায়ে আলমগীরী ১/১৫৮ পৃষ্ঠা।

৫. বেহেশতী জেওর ২/২৬৫ পৃষ্ঠা।

৬. আল বাহরুর রায়েক ২/১৭২ পৃষ্ঠা।

৭. রদ্দুল মুহতার ১/৬৩১ পৃষ্ঠা।

s

Leave a Reply

Back to top button