☞ প্রশ্ন
মাননীয় মুফতি সাহেব!
আমরা তো জানি যে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মোবারক উচ্চারণ বা শ্রবণ করলে দরুদ পাঠ করতে হয়। তাই জানার বিষয় হলো, কুরআনুল কারীমের যে স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম আছে, তা তিলাওয়াত করে বা শ্রবণ করে দরুদ পাঠ করতে হবে কিনা? হাওয়ালাসহ জানালে কৃতজ্ঞ হবো!
প্রশ্নকারী: হাফেজ সাইফুল ইসলাম, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, গাজীপুর, বাংলাদেশ।
উত্তর :
بسم الله الرحمن الرحيم
কুরআনুল কারীমের যে স্থানে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মোবারক রয়েছে, তা তিলাওয়াত বা শ্রবণ করলে দরুদ পাঠ করতে হবে না। কেননা, শরীয়ত এ অবস্থায় দরুদ পাঠের নির্দেশ প্রদান করেননি। তাছাড়া, কুরআন-হাদীস, কিংবা খোলাফায়ে রাশেদীন, সাহাবায়ে কিরাম ও তাবেয়ীগণ থেকেও এর কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং কুরআন তিলাওয়াত কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম উচ্চারণ বা শ্রবণ করে দরুদ পাঠ করা নিষিদ্ধ। তা থেকে বিরত থাকা উচিত।
والله أعلم بالصواب
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. তাফসীরে ইবনে কাসীর ২২/৮৫০ পৃষ্ঠা।
২. তাফসীরে কুরতুবী ৫/১৫ পৃষ্ঠা।
৩. ফতোয়ায়ে শামী ১/৫১৯ পৃষ্ঠা।
৪. আল-কাউলুল বাদী ২৫১ পৃষ্ঠা।
৫. নাসীমুর রিয়াজ ২/৩৯০ পৃষ্ঠা।