তালাক ডিভোর্স

১৭৪. মহিলাদের হিলা করার কারণ সম্পর্কে

☞ প্রশ্ন

জনাব মুফতি সাহেব হুজুর! আপনার ১৭১ নং ফতোয়া থেকে জানতে পারলাম যে, স্বামী যদি তার তিন তালাকপ্রাপ্তা স্ত্রীকে পুনরায় পেতে চায়, তাহলে ইসলাম উক্ত স্ত্রীকে হিলা তথা অন্য কোনো পুরুষের সাথে বিবাহ ও সহবাস শর্ত করেছে। অতঃপর বর্তমান স্বামী স-ইচ্ছায় তালাক প্রদান করলে ইদ্দত পালন করার পর পূর্বের স্বামী বিবাহ করতে পারবে। এখন আমার জানার বিষয় হলো, তালাক দিল স্বামী কিন্তু স্ত্রী কেন হিলা গ্রহণ করবে? এটা কি স্ত্রীর জন্য লজ্জাকর বিষয় নয়! কুরআন-হাদীসের আলোকে দলিল-প্রমাণসহ সঠিক সমাধান চাচ্ছি!

প্রশ্নকারী: কুসুম কলি, শহীদ জিয়া মহিলা কলেজ, যাত্রাবাড়ী, ঢাকা।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

কুরআন-হাদীসের দৃষ্টিতে তালাক দেওয়া সাধারণত একটি গর্হিত কাজ। স্বামী যেন এমন কাজ না করে, তাই স্ত্রীকে হিলার হুকুম দেওয়া হয়েছে। কারণ তার স্ত্রী যখন অন্য কোনো পুরুষকে বিবাহ করবে এবং তার সাথে সহবাস করবে, তখন তা স্বামীর জন্য শাস্তি ও লজ্জাকর বিষয় হবে। তখন সে এমন কাজ তথা তালাক দেওয়া থেকে বিরত থাকবে। সুতরাং স্বামীর শাস্তিস্বরূপই স্ত্রীর উপর হিলার হুকুম দেওয়া হয়েছে। যদিও জাহিরিভাবে বোঝা যায় যে, স্ত্রীর জন্য লজ্জা বা শাস্তিকর বিষয়।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. সূরা আল বাকারা, ২৩০ নং আয়াত।

২. তাফসীরে কাবীর, ৬/৯৭ পৃষ্ঠা।

৩. তাফসীরে রুহুল মাআনী, ১/১৪১ পৃষ্ঠা।

৪. তাফসীরে মাযহারী, ১/৩১২ পৃষ্ঠা।

৫. ফতোয়ায়ে শামী, ৩/৪১০ পৃষ্ঠা।

৬. ফতোয়ায়ে কাসেমীয়া, ৪৪১-৪৪২ পৃষ্ঠা।

৭. ফতোয়ায়ে উসমানী, ৩/৪৪৩ পৃষ্ঠা।

৮. আল হিদায়া, ২/৪০০ পৃষ্ঠা।

৯. আল বিনায়া, ৫/৪৭৪ পৃষ্ঠা।

১০. নাসবুর রায়া, ৩/৩৩৯ পৃষ্ঠা।

s

Leave a Reply

Back to top button