মসজিদ ঈদগাহ

১৩৫. মাসজিদের ছাদে মোবাইল টাওয়ার বসানো সম্পর্কে

☞ প্রশ্ন

মহামান্য মুফতি সাহেব হুজুর!

মাসজিদের ছাদে বা দেয়ালে অথবা সিঁড়িতে মোবাইল টাওয়ার বসিয়ে মাসজিদের আয়ের উৎস বানানো কি জায়েয হবে? আমাদের মাসজিদের খতিব সাহেব ফতোয়া দিয়েছেন যে, জায়েয হবে। তিনি একজন মুফতিও বটে। ফতোয়াটি আরও তাহকীকের জন্য আপনার খেদমতে শরণাপন্ন হলাম, আশা করি তাহকীকপূর্ণ উত্তর দানে আমাদেরকে ধন্য করবেন।

ইতি : আপনার শুভাকাঙ্ক্ষী, হাফেয মাওলানা জুবায়ির আহমাদ, পেশ ইমাম, যাত্রাবাড়ী জামে মাসজিদ, ঢাকা।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

মাসজিদ বা মাসজিদের কোনো অংশ, যেমন ছাদ, দেয়াল বা সিঁড়ি ইত্যাদির উপর টাওয়ার বসিয়ে আয়ের উৎস বানানো জায়েয নয়। এসব ভাড়া দেওয়াও জায়েয নয়। কেননা, মাসজিদ আল্লাহর ঘর। আর মাসজিদের মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কোনো কাজে বা দুনিয়ার কোনো স্বার্থে মাসজিদ বা মাসজিদের কোনো অংশ ব্যবহার করা জায়েয নয়। তবে মাসজিদের সিঁড়ি যদি মাসজিদের বাহিরে হয়, তবে তার উপর টাওয়ার বসানো জায়েয হবে।

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. ফতোয়ায়ে শামী, ৩/৪০৩ পৃষ্ঠা।

২. ফতোয়ায়ে জামেয়া, ৬/৬০৮ পৃষ্ঠা।

৩. ফতোয়ায়ে রহিমিয়া, ৬/৯০ পৃষ্ঠা।

৪. ফতোয়ায়ে আলমগিরী, ৫/৩২১ পৃষ্ঠা।

৫. রদ্দুল মুহতার, ৩/৪০৩ পৃষ্ঠা।

Leave a Reply

Back to top button