সালাত/নামায

৭৮. ইমামতির নিয়ত সম্পর্কে

☞ প্রশ্ন

হুজুর কেমন আছেন?

আমার দুটি মাসআলা জানা একান্ত জরুরি। তা হলো, ইমামদের জন্য নামাযের নিয়তের হুকুম কী? তারা কীভাবে নামাযের নিয়ত করবে? আর বর্তমানে প্রচলিত নামাযের নিয়তের হুকুম কী?

প্রশ্নকারী :

মাওলানা হযরত আলী, জলঢাকা, রংপুর, বাংলাদেশ।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

নামাযের নিয়ত করা ফরয। ইমামদের জন্য শুধু নিজের নামাযের নিয়ত করা ফরয, ইমামতির নিয়ত করা ফরয নয়।

কিন্তু মুক্তাদির জন্য ইমামের ইকতিদার নিয়ত করা ফরয।

আর নিয়ত হলো মনের ইচ্ছা, ইরাদা বা সংকল্প। অর্থাৎ মনের ইচ্ছাকেই নিয়ত বলে। সুতরাং মুখে উচ্চারণ করার নাম নিয়ত নয়।

والله اعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

ফতোয়ায়ে শামী, ১ম খণ্ড, ৩৯৪ পৃষ্ঠা।

ফতোয়ায়ে দারুল উলুম, ২য় খণ্ড, ১৪৯ পৃষ্ঠা।

ফতোয়ায়ে রহমানিয়া, ১ম খণ্ড, ৩৭১ পৃষ্ঠা।

ইমদাদুল ফতোয়া, ১ম খণ্ড, ১৯৪ পৃষ্ঠা।

বেহেশতী জেওর, ২য় খণ্ড, ১১৪ পৃষ্ঠা।

আশরাফুল হিদায়া, ১ম খণ্ড, ৩১৫ পৃষ্ঠা।

আল বাহরুর রায়িক, ১ম খণ্ড, ২৭৮ পৃষ্ঠা।

উত্তর লিখনে :

মুফতী তাহমীদ শামী, অনলাইন ফতোয়া বিভাগ, বাংলাদেশ।

Leave a Reply

Back to top button