☞ প্রশ্ন
মাননীয় মুফতি সাহেব! স্ত্রী সহবাসের সময় বীর্যপাত না হলে কি গোসল ফরজ হবে? এ বিষয়ে বিস্তারিত জানালে আমল করতে সুবিধা হবে।
উত্তর :
بسم الله الرحمن الرحيم
হ্যাঁ, বীর্যপাত না হলেও শুধু স্ত্রী সহবাসের দ্বারাই গোসল ফরজ হয়ে যাবে।
সাহাবায়ে কেরামের মধ্যে এক সময় বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে, গোসল ফরজ হওয়ার জন্য বীর্যপাত হওয়া লাগবে কিনা। তখন বিষয়টির মীমাংসার জন্য উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা রাযি.-এর দ্বারস্থ হলে তিনি সিদ্ধান্ত দেন—
إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ، فَعَلْتُهُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاغْتَسَلْنَا
যখন পুরুষের খতনার অংশ নারীর খতনার অংশ অতিক্রম করবে, গোসল ফরজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আমার এমন ঘটেছে, অতপর আমরা গোসল করেছি।
এই হাদীসের আলোকে বিষয়টির চূড়ান্ত মীমাংসা হয়ে যায় এবং উম্মতের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
والله أعلم
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. ফতোয়ায়ে শামী, ১ম খণ্ড।
২. ফতোয়ায়ে আলমগীরী, ১/৩৭ পৃষ্ঠা।
৩. ফতোয়ায়ে জামেয়া।
৪. ফতোয়ায়ে রহমানিয়া।
৫. বেহেশতী জেওর।