জায়েয-নাজায়েয

২১৫. পান জর্দা সাদাপাতা ইত্যাদি খাওয়া সম্পর্কে

☞ প্রশ্ন

মাননীয় মুফতি তাহমীদ সাহেব!

প্রায় অধিকাংশ মানুষই পান জর্দা সাদাপাতা ইত্যাদি খেয়ে থাকেন। শরীয়তের দৃষ্টিতে এগুলো খাওয়া জায়েয হবে কিনা?

পানের সাথে জর্দা খায়, এমন ইমামের পিছনে নামায পড়া জায়েয হবে কিনা?

বিষয়টি অনেক বিতর্কিত। তাই সঠিক সমাধানের জন্য আপনার শরণাপন্ন হলাম।

আল্লাহ আপনার ইলমে আমালে হায়াতে বরকত দান করুন — আমিন!

প্রশ্নকারী: হাফেজ মোঃ আব্দুর রহমান, ওমর বিন খাত্তাব রাঃ মাদ্রাসা, সাতবাড়ীয়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

ফুকাহায়ে কিরামের মতে

যে সকল দ্রব্য নেশাযুক্ত কিন্তু তরল নয়। যেমন তামাক, সাদাপাতা, জর্দা, জায়ফল, আফিম ইত্যাদি। এ সমস্ত দ্রব্যের হুকুম হলো, যে পরিমাণ খাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে নেশাগ্রস্ত হয় এবং শারীরিকভাবেও ক্ষতি সাধন করে, সে পরিমাণ খাওয়া হারাম। আর যে পরিমাণ খাওয়ার দ্বারা নেশাগ্রস্ত হয় না এবং শারীরিকভাবেও কোন ক্ষতি সাধন করে না, সে পরিমাণ খাওয়া জায়েয। সুতরাং পান জর্দা সাদাপাতা ইত্যাদি পরিমাণ মত খাওয়া জায়েয হবে। আর যে ইমাম পানের সাথে জর্দা, সাদাপাতা খায় সে ইমামের পিছনে নামায পড়াও জায়েয হবে।

(فتاوى تحميد)

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. আবু দাউদ শরীফ ২/৫১৮ পৃষ্ঠা।

২. ফতোয়ায়ে শামী ৬/৪৬০ পৃষ্ঠা।

৩. ফতোয়ায়ে জামেয়া ১/২৫৪ পৃষ্ঠা।

৪. ইমদাদুল ফতোয়া ৪/১১৬ পৃষ্ঠা।

৫. আহসানুল ফতোয়া ৮/১১০ পৃষ্ঠা।

৬. আযিযুল ফতোয়া ১/৭১১ পৃষ্ঠা।

৭. ইমদাদুল মুফতিন ১/১৫২ পৃষ্ঠা।

৮. কিফায়াতুল মুফতি ৯/১৪৮ পৃষ্ঠা।

৯. ফতোয়ায়ে মাদানিয়া ৫/৩৮৫ পৃষ্ঠা।

১০. বেহেশতী গাওহার ১১/১৭৯ পৃষ্ঠা।

s

Related Articles

Leave a Reply

Back to top button