যাকাত/দান/সদকা

১৭৩. ওশরের পরিমাণ সম্পর্কে

☞ প্রশ্ন

মাননীয় মুফতি সাহেব! আমাদের বাংলাদেশের জমিতে ওশরের পরিমাণ কত? কতভাগ ফসলের মধ্যে কতভাগ ওশর প্রদান করতে হবে? ১০০ মন ধানের মধ্যে কি পরিমাণ ওশর প্রদান করতে হবে? একই জমিতে ওশর বা খাজনা একত্রে ওয়াজিব হয় কি না? বিস্তারিত জানালে উপকৃত হবো!

প্রশ্নকারী: মাওলানা আব্দুর রহিম মাহমুদী, দিনাজপুর, বাংলাদেশ।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم

জমিনের যাকাত তথা ওশর ওয়াজিব হওয়ার জন্য ওশরী জমি হওয়া শর্ত। ওশরী জমির উপর যাকাত ওয়াজিব হয়। খেরাজী জমির উপর যাকাত ওয়াজিব হয় না। আর আমাদের দেশের জমি ওশরী না খেরাজী তা নির্ণয় করা জটিল। তবে এক্ষেত্রে ওশর প্রদান করাই উত্তম। তাই যে সমস্ত জমিতে বৃষ্টির পানিতে বা বর্ষার স্রোতের পানিতে ফসল উৎপন্ন হয়, সেসব জমির ফসলের একদশমাংশ ওশর প্রদান করা ওয়াজিব।

আর যে সমস্ত জমিতে পরিশ্রম করে পানি দিতে হয়, তার ২০ ভাগের এক ভাগ ওশর প্রদান করা ওয়াজিব। সুতরাং ১০০ মন ধানের ক্ষেত্রে বৃষ্টির পানিতে উৎপন্ন হলে ১০ মন এবং পরিশ্রম করে পানি দিলে ৫ মন ওশর দিতে হবে।

একই জমিতে ওশর/খাজনা/কর/ট্যাক্স ইত্যাদি একত্রে ওয়াজিব হয় না। যে কোনো একটি প্রদান করলেই ওশর আদায় হয়ে যাবে।

والله أعلم بالصواب

☞ প্রামাণ্যগ্রন্থাবলী :

১. ফতোয়ায়ে আলমগীরী, ২/২৩২ পৃষ্ঠা।

২. ফতোয়ায়ে শামী, ৪/১৯২ পৃষ্ঠা।

৩. ফতোয়ায়ে কাসেমীয়া, ২৮৯ পৃষ্ঠা।

৪. আদ দুররুল মুখতার, ২/৭৯ পৃষ্ঠা।

৫. বেহেশতী জেওর, ৩/৩৪৫ পৃষ্ঠা।

৬. আল-মাউসুআতুল ফিকহিয়্যা, ২০/২০২ পৃষ্ঠা।

s

Leave a Reply

Back to top button