☞ প্রশ্ন
মাননীয় মুফতি সাহেব হুজুর! স্ত্রীকে তিন তালাক দেওয়ার পর হিলা দিলে পুনরায় স্ত্রী হালাল হওয়ার জন্য সহবাস শর্ত কি না? জনৈক আলেম বললেন, হালালার জন্য সহবাস শর্ত নয়, শুধু বিবাহের মাধ্যমেই হালালা হয়ে যায়! উক্ত আলেমের কথা কতটুকু গ্রহণযোগ্য? হাওয়ালাসহ সমাধান দিলে বড়ই উপকার হবে।
প্রশ্নকারী: জনৈক তলাবা, জামিয়া কাসিমিয়া, নরসিংদী।
উত্তর :
بسم الله الرحمن الرحيم
প্রথম স্বামীর জন্য তার তিন তালাকপ্রাপ্তা স্ত্রী হালাল হওয়ার জন্য দ্বিতীয় স্বামীর সাথে সহবাস শর্ত। শুধু বিবাহের মাধ্যমে হালাল হবে না। আর উক্ত আলেমের কথা সঠিক নয়, কারণ চার মাযহাবের চারো ইমামসহ অন্যান্য ফুকাহায়ে কেরাম এ বিষয়ে একমত যে, হালালার জন্য সহবাস শর্ত।
والله أعلم بالصواب
☞ প্রামাণ্যগ্রন্থাবলী :
১. সূরা আল বাকারা, ২৩০ নং আয়াত।
২. তাফসিরে মাযহারী, ১/৩১২ পৃষ্ঠা।
৩. মুসলিম শরীফ, ১/৪৬৩ পৃষ্ঠা।
৪. ফতোয়ায়ে শামী, ৩/৪১০ পৃষ্ঠা।
৫. ফতোয়ায়ে কাসেমিয়া, ৪৪২ পৃষ্ঠা।
৬. বেহেশতী জেওর, ৪/৪৫০ পৃষ্ঠা।