রোযনামচা

স্মৃতির পাতা থেকে

মুফতী তাহমীদ শামী

August 26 at 10:06 PM
আজ হঠাৎ মনে পড়ে গেল স্মৃতিময় একটি দিনের কথা৷ তখন আমি হিফজ বিভাগে পড়ি, একরাতে মাদরাসায় বিদ্যুৎ ছিলনা এবং আলো জালানোর জন্যও ছিলনা বিকল্প কোন ব্যবস্থা৷ তবে সে রাতটি ছিল পূর্নিমার রাত৷ তাই বাদ মাগরিব মাদরাসার মাঠেই বসে গেলাম কুরআনুল কারীম নিয়ে এবং চাঁদের আলোতেই সবক ইয়াদ করে ফেললাম৷ তবে চমৎকার বিষয় হলো- সেদিন আমার সবক ছিল সূরা ক্বমার৷ হয়তো সেদিন বুঝিনি সূরা ক্বমার কি! কিন্তু আজ ঠিকই বুঝলাম যে, চাঁদের আলোতেই চাঁদের সূরা মুখস্ত করেছি- আলহামদুলিল্লাহ!!

Leave a Reply

Back to top button